তথ্য-প্রযুক্তির বিকাশের সঙ্গে সমান তালে এগিয়ে চলছে গবেষণা। আরও সহজভাবে বলতে গেলে, বিজ্ঞান ও প্রযুক্তির পথ যতই বিকশিত হচ্ছে, ততই বাড়ছে গবেষণা। ফলে আবিষ্কার হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। এর প্রভাব যানবাহনের ক্ষেত্রেও দেখা গেছে।
লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে বর্তমানে গাড়ি চালানো হচ্ছে । তবে এতে খরচ বেশি, অনেক ক্ষেত্রে পরিবেশেরও ব্যাপক ক্ষতি করে। তবে এবার লবণ বা নুন দিয়ে বৈদ্যুতিক যানবাহন চালানোর তোড়জোড় শুরু হয়েছে।
চীন একগুচ্ছ ইলেকট্রিক স্কুটার পরীক্ষা করা শুরু করেছে। সেগুলোর ব্যাটারি লিথিয়াম আয়নে তৈরি হয়। এগুলোর ব্যাটারি চলছে সোডিয়াম থেকে। সমুদ্রের জল থেকে যে লবণ সংগ্রহ করা হয়, তা থেকেই সহজে তৈরি করা হয় এই ব্যাটারি। এগুলোর দাম ৩০ থেকে ৫১ হাজার টাকা। অর্থাৎ সাধারণ স্কুটার বা ইভি স্কুটারের থেকে অনেক কম দাম।
সোডিয়াম দিয়ে তৈরি ব্যাটারির সবচেয়ে ভাল বিষয় হলো—০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ দিতে মাত্র ১৫ মিনিট সময় লাগে। ২০২৫ সালের জানুয়ারিতে চীনে এমন একাধিক সোডিয়াম চালিত বৈদ্যুতিক স্কুটার চালু করা হয়। সাধারণ মানুষ সেই গাড়ি চালিয়ে পরীক্ষা করে।
চীনের সোডিয়াম ব্যাটারি প্রযুক্তি ইভি ইন্ডাস্ট্রিতে কার্যত একটি বিপ্লব হিসেবে প্রমাণিত হতে পারে। বর্তমানে ভারতে এই ধরনের প্রযুক্তির কাজ শুরু হয়নি। তবে আগামীতে এই ব্যাটারিগুলোর ওপর গবেষণা শুরু হতে পারে। আশা করা হচ্ছে, যদি দেশেই এই ধরনের প্রযুক্তি তৈরি করা হয়, তাহলে ব্যাটারি সস্তায় তৈরি হয়ে যাবে। ফলে বৈদ্যুতিক যানবাহনের দাম কমবে বলেই মনে করা হচ্ছে।
সূত্র: টিভি নাইন বাংলা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

