নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণের ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ভূমির মালিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে একটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে পানিউমদা বাজার কমিটির সভাপতি আবুল ফজলের সভাপতিত্বে এবং ব্যবসায়ী অনু আহমেদের পরিচালনায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনারপুর এলাকার বিশিষ্ট মুরুব্বি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী।

সমাবেশে আরো বক্তব্য দেন পানিউমদা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী তালুকদার এবং সাধারণ সম্পাদক শেখ সুশেল আহমদ।

এছাড়া বক্তব্য রাখেন ব্যবসায়ী জাহেদ আহমদ, মামুনুর রশীদ, আব্দুল কায়ুম, সামছুদ্দিন জনি, আব্দুল মহিন বাবু, একলাছুর রহমান খান, পানিউমদা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহিত মিয়া, ইউপি সদস্য খাইরুল ইসলাম, লুৎফর রহমান, শামীম আহমেদ মহসিন ও আবুল হাসানসহ অনেকে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ভূমির মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানসহ তাদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন