কিছুদিন পরেই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ উৎসব ‘দুর্গাপূজা’। সম্প্রীতির অনুপ্রেরণায় উৎসবমুখর এই সময়ে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘লা রিভ’ লঞ্চ করেছে ‘পূজা কালেকশন ২০২৬’।
লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘দুর্গাপূজা বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ও সম্প্রীতির প্রতীক। পূজার উৎসবের আনন্দ, রঙ, ঐক্য ও ঐতিহ্যই লা রিভ পূজা কালেকশনের অনুপ্রেরণা।’
পূজা কালেকশনে ঐতিহ্যবাহী উৎসবের পোশাকের পাশাপাশি চলতি ফল ২০২৬ সিজনের ট্রেন্ড, প্যাটার্ন, কালার প্যালেট ও প্রিন্ট স্টোরির ফিউশন দেখা যাবে। ঐতিহ্যবাহী লাল-সাদা রঙকে প্রাধান্য দিয়ে এবার যোগ হয়েছে সম্প্রতি লঞ্চ হওয়া ফল ’২৬ কালেকশনের প্যালেট। ট্রান্সফরমেটিভ টিল, প্রাইমাল গ্রিন, সেপিয়া, ডাস্টেড ওকার, সি-কেল্পের মতো আর্থি ও ডিপটোনের সঙ্গে গ্রিন গ্লো, ইলেকট্রিক ফুশিয়া, ফ্রেশ পার্পেল ও ইলেকট্রিক ইন্ডিগো অ্যাকসেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। এছাড়া সফট গ্রাস ও ডিজিটাল মিস্টের মতো কোমল প্যাস্টেল কালার কালেকশনে সতেজতা ও ভারসাম্য এনেছে।
ফল কালেকশনের প্রাকৃতিক মোটিফ, জিওলজিক্যাল স্ট্রাইপ, মস গ্রিন টেক্সচার ও নতুনভাবে উপস্থাপিত প্যাকড ফ্লোরাল প্রিন্ট পূজার পোশাকে উৎসবমুখর রূপ পেয়েছে। হেরিটেজ অ্যান্ড ক্রাফটস স্টোরির প্যাচওয়ার্ক, ট্যাসেল, ট্রাইবাল প্যাটার্ন ও সাংস্কৃতিক উপাদান ট্রাডিশনাল ডিজাইনকে আরো সমৃদ্ধ করেছে। পাশাপাশি সেনসোরিয়াল শিমারের কারচুপি, জরি-জারদৌজি ও ঝলমলে টেক্সচার পূজার বিশেষ মুহূর্তের উপযোগী আভিজাত্য যোগ করেছে। এই কালেকশন উৎসবের ঐতিহ্য ও চলতি ফল ট্রেন্ডের একটি সমসাময়িক ফিউশন হয়ে উঠেছে।

পূজা উৎসবের জন্য নারীদের হাইলাইটেড ডিজাইনগুলোর মধ্যে আছে কাফতান কাট শ্রাগ, ক্লাসিক শ্রাগসহ টিউনিক, প্যাটার্নড ও স্ট্রেইট সালোয়ার-কামিজ এবং সিঙ্গেল কামিজ। টিউনিক সেকশনে পাওয়া যাবে শর্ট, মিড-লেংথ ও লং টিউনিক। যারা শার্ট, টিশার্ট বা টপে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তারাও পাবেন একদম নতুন সব ডিজাইন। যারা শাড়ি পরতে পছন্দ করেন, তারা এবার লা রিভের সংগ্রহ দেখলে মুগ্ধ হবেন। পূজার বিভিন্ন পর্বকে মাথায় রেখে এই সংগ্রহে নানান বুননের শাড়ি যোগ হয়েছে। উৎসবের জন্য মানানসই মসলিন, কাতান ও হাফসিল্ক শাড়ি জুড়ে থাকবে এমব্রয়ডারি, প্যাচ ও কারচুপির কাজ। সকালের স্নিগ্ধ সময়ের জন্য থাকছে প্রিন্ট ও একরঙা সুতির শাড়ির সমাহার। যারা ফ্যাশনে ফিউশন পছন্দ করেন, তারা ট্রেন্ডি কো-অর্ড, স্কার্ট-টপ সেট ও কাফতান পাবেন।
পুরুষের পূজার পাঞ্জাবিতেও উৎসবের উপহার এনেছে লা রিভ। ব্যাম্বু কটন ও জ্যাকার্ডের এক্সক্লুসিভ ফেব্রিকে তৈরি হয়েছে পূজা-স্পেশাল পাঞ্জাবি। আরো আছে টুইন-ফিটেড, প্রিন্টেড কটন ও ভিসকোস পাঞ্জাবি। ম্যাচ করার জন্য থাকছে ওয়েস্ট কোট, ক্লাসিক আলীগড়, প্রিমিয়াম প্যান্ট ও অ্যাংকেল লেংথ পাজামা। ক্যাজুয়াল অকেশনের জন্য ডিজাইন করা হয়েছে প্রিমিয়াম ফেব্রিকের ট্রেন্ডি শার্ট, টি-শার্ট ও পোলো শার্ট। শিশু ও কিশোর-কিশোরীদের জন্যও থাকছে পূজার ফ্রক, টিউনিক, টপ, পাঞ্জাবি, শার্ট ও পোলো ইত্যাদি। এছাড়া লা রিভ হোম, অ্যাক্সেসরিজ, হ্যান্ডব্যাগ ও ফুটওয়্যার সেগমেন্টে পূজা উপলক্ষে নতুন নতুন ডিজাইন যুক্ত হয়েছে।
‘লা রিভ পূজা কালেকশন ২০২৬’ পৌঁছে গেছে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রামের ২৯টি স্টোর ও অনলাইনে (www.lerevecraze.com)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

