গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট
ফাইল ছবি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেউলিয়া বাড়ি এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটার দিকে দেউলিয়া বাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক চেষ্টা করে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কোনাবাড়ি ৩টি ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বিজ্ঞাপন

কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম বলেন, আমরা সকাল সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়েছি। আমাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ করছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, কাজ চলমান রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন