রাজনগরে এক দড়িতে চা শ্রমিক দম্পতির আত্মহত্যা

রাজনগরে এক দড়িতে চা শ্রমিক দম্পতির আত্মহত্যা

মৌলভীবাজারের রাজনগরে মাথিউড়া চা বাগানে একই দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন চা শ্রমিক দম্পতি। রোববার সকালে চা বাগানের ২০ নম্বর সেকশনের মোকাম আকাশী টিলা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, উদনা চা বাগানের মঙ্গল বাউরী (৩৫) প্রথম স্ত্রীকে না জানিয়ে এক মাস আগে একই বাগানের বিধবা বিনতা বাউরী (৩২) কে বিয়ে করেন। এরপর থেকে পরিবারের বাধায় দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়িতে যেতে পারছিলেন না তিনি। ফলে বিভিন্ন বাগানে আত্মীয়-স্বজনের বাড়িতে বিনতাকে নিয়ে ঘুরছিলেন মঙ্গল বাউরি। রোববার সকালে মাথিউড়া চা বাগানের প্রহরী তাদের লাশ ঝুলতে দেখেন। পরে বাগান কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা ধারণা করছে পুলিশ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...