আমার দেশ পাঠকমেলা একটি মানবধর্মী, সাহিত্য ও সেবামূলক সংগঠন। এটির শাখা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিস্তৃত। সংগঠনটির কেন্দ্রীয় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান। ২০০৭ সালে এই সংগঠন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার শুরু থেকেই পাঠচর্চা, জ্ঞানচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে পাঠকমনে বিশেষ জায়গা করে নিয়েছে সংগঠনটি। দেশের মানুষের বই পড়ার প্রতি স্পৃহা, বই পড়ার গুরুত্ব, ব্যক্তি মানুষ হিসেবে বই পড়া ও সেগুলোর বাস্তব জীবনে প্রয়োগের গুরুত্ব সম্পর্কে কাজ করে আসছে সংগঠনটি। এছাড়া সৃজনশীল ক্ষেত্রে ব্যক্তি কীভাবে এগিয়ে যেতে পারে, তা নিয়েও কাজ করে আসছে। সে বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের একাংশকে নিয়ে আলোচনা সভা করেছে আমার দেশ পাঠকমেলার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
আমার দেশ পাঠকমেলার লক্ষ্য ও উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম হলো—
১. পাঠাভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানচর্চা ও মুক্তচিন্তার বিকাশ এবং সাহিত্য ও সৃজনশীল চর্চার প্রসার বাড়ানো।
২. শিল্প ও সংস্কৃতিচর্চাকে উৎসাহিত করা।
৩. তরুণদের মননশীল, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা।
৪. জ্ঞান-বিজ্ঞান ও বুদ্ধিবৃত্তিক চর্চায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করা।
৫. জনকল্যাণমূলক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা।
৬. দেশ, সমাজ, ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
৭. শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে বই পড়ার অভ্যাস গড়ে তোলা।
৮. মুক্ত বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটানো।
৯. সেবাধর্মী মানসিকতা প্রসারে সহায়তা করা।
১০. জ্ঞান অন্বেষণে অন্যকে উদ্বুদ্ধ করা।
আমরা মনে করি, বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য উচ্চ ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এই সংগঠনটি প্রতিষ্ঠা করা প্রয়োজন। এতে—শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস বৃদ্ধি, সাহিত্যচর্চার সুযোগ সৃষ্টি, জ্ঞান, যুক্তিবোধ ও মননশীলতার বিকাশ, সমসাময়িক ঘটনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বিতর্ক, আলোচনা, সেমিনার ও কর্মশালার মাধ্যমে যোগাযোগ দক্ষতা উন্নয়ন, শিক্ষার্থীদের মধ্যে সামাজিক বন্ধন এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, তরুণদের নৈতিক, দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা, দেশ, সমাজ এবং সংস্কৃতি সম্পর্কে গভীর আগ্রহ ও দায়িত্ববোধ তৈরি, দেশের নাগরিক হিসেবে সমাজসচেতনতার ক্ষেত্রে উৎসাহ তৈরি ও নতুন ভাবনার উদ্ভাবন ও তার মাধ্যম হিসেবে কাজ করার প্রয়াস মিলবে।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষাগ্রহণের জন্য আসে না। এখানে তাদের সংস্কৃতি বিকাশসহ নানা বিষয়ে দক্ষতার সম্প্রসারণ প্রয়োজন। পাঠকমেলা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আমার দেশ পাঠকমেলা পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চা বিস্তৃত করা এবং সৃজনশীল মনন বিকাশের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
বই মানুষের চিন্তাকে সমৃদ্ধ করে, জ্ঞানের পরিধি বাড়ায় এবং সমাজ ও দেশ সম্পর্কে দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি তৈরি করে। এই লক্ষ্য সামনে রেখে পাঠকদের বই পড়ায় উৎসাহিত করা, নতুন পাঠক তৈরি করা এবং তরুণ প্রজন্মকে জ্ঞান ও সৃজনশীলতার সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে আমার দেশ পাঠকমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে, শিক্ষার্থী ও তরুণদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পাঠকমেলার কার্যক্রম অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাঠচক্র, আলোচনা, বইপাঠ, লেখালেখি, সাহিত্যবিষয়ক অনুষ্ঠান ও জ্ঞানভিত্তিক বিভিন্ন আয়োজনের মাধ্যমে পাঠকদের মধ্যে পারস্পরিক মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। এর ফলে শুধু বই পড়ার আগ্রহই বাড়ে না, বরং যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা, ভাষাগত দক্ষতা ও সৃজনশীল চিন্তারও বিকাশ ঘটে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমার দেশ পাঠকমেলার শাখা থাকলে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য, ইতিহাস, দর্শন, বিজ্ঞান ও সমসাময়িক বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ আরো বিস্তৃত হতে পারে। একই সঙ্গে তরুণদের নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতা বিকাশেও এটি সহায়ক ভূমিকা রাখতে পারে।
নেতৃত্ব বিকাশে অনুষ্ঠান আয়োজন, সংগঠন পরিচালনা ও দলগত কাজের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা বাড়ে।
সামাজিক সচেতনতা তৈরিতে দেশ, সমাজ, সংস্কৃতি, ইতিহাস ও সমসাময়িক বিষয় সম্পর্কে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখে। ডিজিটাল যুগেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বইপাঠের সংস্কৃতিকে তরুণদের কাছে আরো আকর্ষণীয় করে তোলে। জাতীয় চেতনা সৃষ্টি করে। মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক বই পড়ার মাধ্যমে দেশপ্রেম এবং সাংস্কৃতিক মূল্যবোধ জোরদার করা যায়। ভবিষ্যৎ প্রজন্মে একটি জ্ঞানভিত্তিক, সচেতন, যুক্তিবাদী ও সৃজনশীল প্রজন্ম গঠনে পাঠকমেলার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।
সর্বোপরি, জ্ঞানচর্চা, নেতৃত্ব ও সৃজনশীলতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতেও এই প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

