সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটিতে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর আহম্মেদ নামে এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১০টায় সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর আহম্মেদ (২৮) সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পূর্ব গারুদহ গ্রামের মৃত সানোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, আজ সকাল ১০টায় দ্রুতগামী একটি ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক সাগরের মৃত্যু হয়। পরে স্থানীয়রা সিরাজগঞ্জ সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার এসআই আজাদ বলেন, সকালে সদর উপজেলার বাগবাটী ইউনিয়ন পরিষদের সামনে দুরন্ত গতির একটি মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে একজন মারা গেছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মোটরসাইকেলচালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠােই। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-f6a8c5.jpg)