নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। গবেষণা সহযোগী পদে ৪ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। যোগ্য প্রার্থীরা আগামী ১০ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আস-সুন্নাহ ফাউন্ডেশন
পদের নাম: গবেষণা সহযোগী
বিভাগ: দাওয়াহ ও গবেষণা
পদসংখ্যা: ৪ জন
যোগ্যতা: দাওরায়ে হাদিস (মুমতাজ বিভাগে উত্তীর্ণ), তাখাসসুস ফিল ফিকহ ওয়াল ইফতা (উলুমুল হাদিস শাস্ত্রে পারদর্শী হলে অগ্রাধিকার), দীনি দাওয়াহর জন্য নিঃস্বার্থভাবে কাজ করার মানসিকতাসম্পন্ন, লেখালেখিতে পারদর্শী, গবেষণায় দক্ষ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, আস-সুন্নাহ ফাউন্ডেশনের নীতি ও আদর্শে বিশ্বাসী।
চাকরির ধরন: পূর্ণকালীন
অভিজ্ঞতা: থাকলে ভালো
কাজের বিবরণ: শরীয়াহ বিষয়ক প্রশ্নের মৌখিক ও লিখিত উত্তর প্রদান করা
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ১৮ থেকে ২০ হাজার টাকা (প্রথম ৬ মাস পরে কর্মদক্ষতার ভিত্তিতে ফাউন্ডেশনের নীতিমালা অনুযায়ী বর্ধিত বেতনে স্থায়ী নিয়োগ)
অন্যান্য সুবিধা: দুপুরের খাবার, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে ২টি বোনাস, প্রভিডেন্ট ফান্ড, নিয়মিত মূল্যায়ন ও পদোন্নতি।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ক্লিক করুন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

