আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চট্টগ্রাম সিটি করপোরেশনে ৬৫ জনের নিয়োগ

চাকরি ডেস্ক

চট্টগ্রাম সিটি করপোরেশনে ৬৫ জনের নিয়োগ

চট্টগ্রাম সিটি করপোরেশনে ১২টি পদে ৬৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।

প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম সিটি করপোরেশন

বিজ্ঞাপন

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: চট্টগ্রাম

বয়স: ৩০ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছর। তবে ১ ও ২ নং পদের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে চট্টগ্রাম সিটি করপোরেশন আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১-৭ নং পদের জন্য ২২৩ টাকা, ৮ নং পদের জন্য ১৬৮ টাকা, ৯-১২ নং পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন