ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ৬ পদে ২৭ জনকে নিয়োগ দেবে। ১৪ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী মাসের ৫ তারিখ পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা: একটি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারের দক্ষতা। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৫০ ও ৮০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২৫ ও ৩০ শব্দের গতি।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদসংখ্যা: ১০টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারের দক্ষতা। কম্পিউটার ব্যবহার-সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দের গতি।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট।
পদসংখ্যা: ৯টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে অন্যূন স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: রেকর্ডকিপার।
পদসংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: ডেটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর।
পদসংখ্যা: ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: ক্যাশ সরকার।
পদসংখ্যা: একটি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা।
আবেদন পদ্ধতি: যোগ্য প্রার্থীর অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন।
http://dip.teletalk.com.bd/docs/DIP2025.pdf
আবেদনের সময়সীমা: ৫ অক্টোবর, ২০২৫ পর্যন্ত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

