পপুলার ফার্মায় চাকরি, লাগবে না অভিজ্ঞতা

পপুলার ফার্মায় চাকরি, লাগবে না অভিজ্ঞতা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি। কোয়ালিটি অ্যাসুরেন্স বিভাগে জনবল নিয়োগ দেবে ওষুধ প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠানটি। যোগ্য প্রার্থীরা আগামী ২২ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

বিজ্ঞাপন

পদের নাম: এক্সিকিউটিভ (কোয়ালিটি অ্যাসুরেন্স)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: ফার্মেসিতে স্নাতকোত্তর ডিগ্রি (এম. ফার্ম)। কম্পিউটারে (এমএস অফিস) ভালো দক্ষতা। ঔষধ শিল্পের মৌলিক জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১-২ বছর। তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

কর্মস্থল: গাজীপুর (টঙ্গী)

সুযোগ-সুবিধা: আলোচনা সাপেক্ষে। প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বছরে ৩টি উৎসব বোনাস, আর্ন লিভ এনক্যাশমেন্ট, লিভ ফেয়ার সহায়তা, লাভ বোনাস সাপ্তাহিক ছুটি ২ দিন, পিক অ্যান্ড ড্রপ সুবিধা, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, দুপুরের খাবার সুবিধা।

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন