ইউনিয়ন পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি

ইউনিয়ন পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা। স্থানীয় সরকার বিভাগের ছাড়পত্রের প্রেক্ষিতে মাগুরা জেলাধীন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর এর শূণ্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন শুরু ১০ এপ্রিল থেকে, শেষ হবে ৯ মে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত সরাসরি/হাতে হাতে কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা

পদসংখ্যা: ০২টি

লোকবল নিয়োগ: ১৪ জন

পদের নাম: ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা

পদসংখ্যা: ০৮টি

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: হিসাব সহকারী-কাম- কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০৬টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

কর্মস্থল: মাগুরা জেলাধীন ইউনিয়ন পরিষদে

বয়সসীমা: ০১ এপ্রিল ২০২৫ তারিখে ন্যূনতম ১৮ (আঠার) বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৩২ (বত্রিশ) বছর। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেফিট গ্রহণযোগ্য নয়। এছাড়া বয়সসীমা সংক্রান্ত অন্যান্য বিধি-বিধান প্রযোজ্য হবে।

আবেদন ফি: প্রতিটি পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ০৯ মে ২০২৫

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন