জনবল নিয়োগ দেবে রাষ্ট্রয়াত্ব সোনালী ব্যাংক

চাকরি ডেস্ক

জনবল নিয়োগ দেবে রাষ্ট্রয়াত্ব সোনালী ব্যাংক

জনবল নিয়োগ দেবে রাষ্ট্রয়াত্ব সোনালী ব্যাংক। প্রতিষ্ঠানটি প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা পদে নিয়োগ দেবে। বেতন ৪ লাখ টাকা।

পদের নাম: প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা (জেনারেল ম্যানেজার পদমর্যাদা)

বিজ্ঞাপন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান, অ্যাপ্লায়েড ফিজিকস, গণিত, পরিসংখ্যান বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি অথবা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ডিপ্লোমা থাকতে হবে। কোনো শিক্ষাগত পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে না।

প্রার্থীর তথ্যপ্রযুক্তি খাতে ন্যূনতম ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে অন্তত ৫ বছর ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা। কোনো স্বীকৃত/নিবন্ধিত কম্পিউটার সোসাইটির সদস্য/সহযোগী সদস্য হতে হবে।

বয়সসীমা

সর্বোচ্চ ৬০ বছর

বেতন-ভাতা ৩,৯৯,০০০

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ মহাব্যবস্থাপক, মানবসম্পদ উন্নয়ন বিভাগ, সোনালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ঢাকা বরাবর আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ ৫ জুন ২০২৬

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন