বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ৫৮৭ পদে নিয়োগ, আবেদন শুরু ৩ আগস্ট

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ৫৮৭ পদে নিয়োগ, আবেদন শুরু ৩ আগস্ট

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) রাজস্বখাতভুক্ত ‘শিক্ষানবিশ এসবিএ-এ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ নিয়োগের মাধ্যমে মোট ৫৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ আগস্ট ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের এইচএসসি (বিজ্ঞান) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি এসএসসি ও এইচএসসি—উভয় পরীক্ষায়ই কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে।

প্রার্থীদের অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পাশাপাশি কঠোর পরিশ্রম করার মানসিকতা এবং বিদ্যুতের খুঁটি ও বিভিন্ন স্থাপনায় ওঠানামার শারীরিক সক্ষমতা থাকতে হবে।

বয়সসীমা হিসেবে ১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

অনলাইনের মাধ্যমে নির্ধারিত ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা।

আবেদন গ্রহণ শুরু হবে ৩ আগস্ট ২০২৬ এবং চলবে ২৩ আগস্ট ২০২৬ পর্যন্ত। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ওয়েবসাইটে পাওয়া যাবে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন