আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এসএসসি পাসেও নিয়োগ দিচ্ছে

চাকরি ডেস্ক

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এসএসসি পাসেও নিয়োগ দিচ্ছে

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষে ৩৪টি পদে ১১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না। এসএসসি পাসের প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ

বিজ্ঞাপন

পদের বিবরণ

চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: গাজীপুর

বয়স: ৩ ডিসেম্বর ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। তবে ২৫ নং পদের প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-১৬ নং পদের জন্য ২২৩ টাকা, ১৭-১৯ নং পদের জন্য ১৬৮ টাকা, ২০-৩০ ও ৩৪ নং পদের জন্য ১১২ টাকা, ৩১-৩৩ নং পদের জন্য ৫৬টা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদন শুরু: ১৩ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন