মৎস্য উন্নয়ন করপোরেশনে ৩৮ পদে নিয়োগ, আবেদন করুন দ্রুত

মৎস্য উন্নয়ন করপোরেশনে ৩৮ পদে নিয়োগ, আবেদন করুন দ্রুত

১২ পদে মোট ৩৮ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন। আবেদন করতে পারবেন সব জেলার প্রার্থীরা। ১২ মে থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে, শেষ হবে ১১ জুন বিকেল ৫টায়।

বিজ্ঞাপন

১. ব্যবস্থাপক (অস্থায়ী)

পদসংখ্যা: ৪

গ্রেড: ৯

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি/বাণিজ্য/পরিসংখ্যান/মৎস্যবিজ্ঞানে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা উক্ত বিষয়ে দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।

২. হিসাবরক্ষক (স্থায়ী)

পদসংখ্যা: ২

গ্রেড: ১১

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

আবেদনের যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি।

৩. ফিস প্রসেসিং টেকনিশিয়ান (স্থায়ী)

পদসংখ্যা: ২ (দুই)

গ্রেড: ১১

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

আবেদনের যোগ্যতা: কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রি ও প্রাণিবিদ্যা বা মৎস্যবিজ্ঞানে স্নাতক ডিগ্রি।

৪. মার্কেটিং সহকারী (অস্থায়ী)

পদসংখ্যা: ৫ (পাঁচ)

গ্রেড: ১৪

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

আবেদনের যোগ্যতা: স্নাতক ডিগ্রি।

৫. স্লিপওয়ে অপারেটর (স্থায়ী)

পদসংখ্যা: ১ (এক)

গ্রেড: ১৪

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

আবেদনের যোগ্যতা: সংশ্লিস্ট কাজে তিন বছরের অভিজ্ঞতাসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস।

৬. ক্যাশিয়ার (অস্থায়ী)

পদসংখ্যা: ৫ (পাঁচ)

গ্রেড: ১৪

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

আবেদনের যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৭. সহকারী হিসাবরক্ষক (স্থায়ী)

পদসংখ্যা: ৩ (তিন)

গ্রেড: ১৪

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

আবেদনের যোগ্যতা: প্রাণিবিদ্যাসহ বিজ্ঞানে উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস, তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৮. নার্সারি সহকারী (স্থায়ী)

পদসংখ্যা: ২ (দুই)

গ্রেড: ১৪

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

আবেদনের যোগ্যতা: প্রাণিবিদ্যাসহ বিজ্ঞানে উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস, তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৯. ড্রাইভার (স্থায়ী)

পদসংখ্যা: ৩ (তিন)

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯৩০০০-২২৪৯০ টাকা

আবেদনের শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।

১০. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (স্থায়ী)

পদসংখ্যা: ৫

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

আবেদনের যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পাস এবং প্রতি মিনিটে মুদ্রাক্ষর লিখনে বাংলায় ২০ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

১১. বাজেট সহকারী (স্থায়ী)

পদসংখ্যা: ১

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

আবেদনের যোগ্যতা: বাণিজ্যে উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে, তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

১২. টালি সহকারী (অস্থায়ী)

পদসংখ্যা:৫

গ্রেড: ১৭

বেতন স্কেল: ১০,০০০-২১,৮০০ টাকা

আবেদনের যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের বয়স: ১ এপ্রিল ২০২৫–এ আবেদনকারী প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনোক্রমেই অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনকারী প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ জমা দিতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা (https://cme.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন