এসএসসি পাসে জাতীয় জাদুঘরে চাকরি

এসএসসি পাসে জাতীয় জাদুঘরে চাকরি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। প্রতিষ্ঠানটি ৮৮ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা

চাকরির ধরন: স্থায়ী/অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক বাংলাদেশ জাতীয় জাদুঘর করে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে নবম-দশম গ্রেডের জন্য ২২৩ টাকা, ১১-১২তম গ্রেডের জন্য ১৬৮ টাকা, ১৩-১৬ তম গ্রেডের জন্য ১১২ টাকা, ১৭-২০ তম গ্রেডের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২৩ নভেম্বর ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধমে আবেদন করতে পারবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন