এইচএসসি পাসে স্বাস্থ্য বিভাগে নিয়োগ

এইচএসসি পাসে স্বাস্থ্য বিভাগে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত স্বাস্থ্য বিভাগের আওতাধীন ১৪ থেকে ১৬তম গ্রেডে ৬টি ক্যাটাগরির ৫৮ টি শূণ্যপদ পূরণের জন্য জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানের নাম: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

পদসংখ্যা: ০৬টি

লোকবল নিয়োগ: ৫৮ জন

পদের নাম: কোল্ড চেইন টেকনিশিয়ান

পদসংখ্যা: ০১টি

বেতন: গ্রেড-১৫

শিক্ষাগত যোগ্যতা: রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ।

পদের নাম: স্টোর কিপার

পদসংখ্যা: ০৪টি

বেতন: গ্রেড-১৬

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: পরিসংখ্যানবিদ

পদসংখ্যা: ০২টি

বেতন: গ্রেড-১৪

শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: স্বাস্থ্য সহকারী

পদসংখ্যা: ৩৬টি

বেতন: গ্রেড-১৬

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১২টি

বেতন: গ্রেড-১৬

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যামিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: ০৩টি

বেতন: গ্রেড-১৫/১৬

শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস। ভারী যানবাহন চালনার লাইসেন্সধারীগণের ক্ষেত্রে ১৫ তম গ্রেড এবং হালকা যানবাহন চালনার লাইসেন্সধারীগণের ক্ষেত্রে ১৬তম গ্রেড প্রযোজ্য হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৪ মে ২০২৫

Health

আবেদনপত্র বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্রাদি সংযুক্ত করে আগামী ১৪ মে পর্যন্ত অফিস চলাকালীন সময়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙামাটি কার্যালয়ে সরাসরি/ডাকযোগে পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে সরাসরি কিংবা ডাকযোগে প্রেরিত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন