আন্তর্জাতিক সংস্থায় ৯৬ হাজার টাকা বেতনে চাকরি, কর্মস্থল ঢাকা

আন্তর্জাতিক সংস্থায় ৯৬ হাজার টাকা বেতনে চাকরি, কর্মস্থল ঢাকা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে। সংস্থাটির অডিট সাপোর্ট বিভাগের শূন্য পদে একাধিক লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বেতন ছাড়াও থাকছে অন্যান্য সুযোগ-সুবিধা।

প্রতিষ্ঠানের নাম: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ

বিজ্ঞাপন

পদের নাম: অ্যাকাউন্টস কোঅর্ডিনেটর (অডিট সাপোর্ট)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং/ম্যানেজমেন্ট/ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৪ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মস্থল: ঢাকা।

কর্মক্ষেত্র: অফিসে।

বয়সসীমা: উল্লেখ নেই।

বেতন: ৭৭ হাজার ১৪৫ থেকে ৯৬ হাজার ৪৩১ টাকা।

সুযোগ–সুবিধা: জীবন বিমা, হাসপাতালে ভর্তি বিমা কভারেজ এবং বহির্বিভাগে চিকিৎসা সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন যেভাবে: আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন। সূত্র: বিডি জবস.কম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন