দুটি শূন্য পদে ১১ জনকে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ী। ২০ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ী
পদসংখ্যা: ০২টি
লোকবল নিয়োগ: ১১টি
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০৭টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যামিক সার্টিফিকেট/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ০৪টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যামিক সার্টিফিকেট/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
চাকরির ধরন: অস্থায়ী ভিত্তিতে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: রাজবাড়ী
বয়সসীমা: ২০ এপ্রিল ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর এর মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: প্রতিটি পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী) প্রার্থীরা টেলিটকের সার্ভিস চার্জসহ ৫৬ টাকা এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২০ মে ২০২৫
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

