মহিলা ও শিশু মন্ত্রণালয়ে ৩১৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি

মহিলা ও শিশু মন্ত্রণালয়ে ৩১৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন পরিচালিত একটি প্রকল্পে চুক্তিভিত্তিক লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মন্ত্রণালয়ের পাঁচ ধরণের শূন্য পদে মোট ৩১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় ২৫ জুন, ২০২৫।

গত ৪ জুন এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর ৫ জুন থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

পদের নাম: চাইল্ড রাইটস অফিসার।

পদসংখ্যা: ৬৪টি।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান। শিশু সুরক্ষাবিষয়ক কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

বেতন: ৪০,০০০ টাকা।

পদের নাম: কমিউনিটি হাব অর্গানাইজার।

পদসংখ্যা: ২৫০টি।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম উচ্চমাধ্যমিক বা সমমান পাস। প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞ ও দক্ষ হতে হবে।

বেতন: ২০,০০০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক।

পদসংখ্যা: একটি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ১৭,৬১০ টাকা।

পদের নাম: নিরাপত্তাপ্রহরী।

পদসংখ্যা: একটি।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ১৭,৬১০ টাকা।

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী।

পদসংখ্যা: একটি।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ১৭,৬১০ টাকা।

আগ্রহী প্রার্থীরা https://jobs.gov.bd/ এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৫ জুন, ২০২৫।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন