ঢাকা-বেনাপোল মহাসড়কে

লোহাগড়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

লোহাগড়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক
ছবি: আমার দেশ

নড়াইল-ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কের লক্ষ্মীপাশা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাচ্চু খান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে মহাসড়ক পার হওয়ার সময় লক্ষ্মীপাশা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের রায়পাশা গ্রামের বাসিন্দা। এ দুর্ঘটনায় বাসসহ চালক নূর ইসলামকে (৬০) আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের লক্ষ্মীপাশা বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন বাচ্চু খান (৭০)। এ সময় নড়াইল থেকে ছেড়ে আসা গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী যাত্রীবাহী বাস বাচ্চুকে ধাক্কা দিলে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, বাসের ধাক্কায় বাচ্চু খান নিহতের ঘটনায় আইনি ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ দুর্ঘটনায় বাসসহ চালককে আটক করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন