যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ১০৩ জনকে নিয়োগ

চাকরি ডেস্ক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ১০৩ জনকে নিয়োগ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে 'যুব উন্নয়ন অধিদপ্তর' নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিস সহায়ক ১০৩ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: যুব উন্নয়ন অধিদপ্তর

বিজ্ঞাপন

পদের নাম: অফিস সহায়ক

লোকবল নিয়োগ: ১০৩ জন 

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়সসীমা: ১ মে ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

চাকরির ধরন:  অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

আবেদন ফি: সার্ভিস চার্জসহ ৫৬ টাকা

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১ মে ২০২৬

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন