কর কমিশনারের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২২টি

কর কমিশনারের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২২টি

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল যশোর ৬টি পদে ১২২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হবে ৫ মে ২০২৬ তারিখ সকাল ১০টায়, চলবে ২৫ মে বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।

শুধুমাত্র যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার চাকরি প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

আবেদন পদ্ধতি: অনলাইনে

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল

বয়স: ২৫ মে ২০২৬ তারিখ ১৮-৩২ বছর

বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।

পদের নাম, শূন্য পদ সংখ্যা

কম্পিউটার অপারেটর ০১টি

প্রধান সহকারী ২২টি

উচ্চমান সহকারী ২২টি

সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ২৩টি

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ২৭টি

অফিস সহায়ক ২৭টি

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল- যশোর

আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৫ নং পদের জন্য ১১২ টাকা, ৬ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন