আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চুক্তিভিত্তিক সরকারি চাকরি, বেতন ১ লাখ ৭৫ হাজার টাকা

চাকরি ডেস্ক

চুক্তিভিত্তিক সরকারি চাকরি, বেতন ১ লাখ ৭৫ হাজার টাকা

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক (ম্যানেজিং ডিরেক্টর) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটি চুক্তিভিত্তিক এবং আগ্রহীরা আগামী ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ

বিজ্ঞাপন

পদের নাম: ম্যানেজিং ডিরেক্টর

পদসংখ্যা: ১

বয়সসীমা: ন্যূনতম ৫০ বছর থেকে সর্বোচ্চ ৬২ বছর

নিয়োগের ধরন

এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। প্রাথমিকভাবে চুক্তির মেয়াদ সর্বোচ্চ ৩ বছর। যোগ্যতা ও পারফরম্যান্স সন্তোষজনক হলে চুক্তির মেয়াদ আরও দুই দফায় ৩ বছর করে বাড়ানো যেতে পারে।

শিক্ষাগত যোগ্যতা

সিভিল, মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, ম্যানেজমেন্ট বা ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।

গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণদের ক্ষেত্রে সিজিপিএ ৫.০ স্কেলে কমপক্ষে ৩.৫ এবং ৪.০ স্কেলে কমপক্ষে ২.৫ থাকতে হবে। প্রচলিত (ক্লাস/ডিভিশন) পদ্ধতিতে অন্তত দ্বিতীয় শ্রেণি বা ডিভিশন থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা ডিভিশন গ্রহণযোগ্য নয়।  

অভিজ্ঞতা

সর্বজনীন খাতে (সরকার, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বা স্বায়ত্তশাসিত সংস্থা) কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত ৩ বছর বিদ্যুৎ খাতে ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পদে (ন্যাশনাল পে স্কেল গ্রেড ৪ বা তার ঊর্ধ্বে) কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

রাষ্ট্রায়ত্ত কোম্পানির ক্ষেত্রে বিদ্যুৎ খাতে ২০ বছরের অভিজ্ঞতার পাশাপাশি কমপক্ষে ৩ বছর চিফ ইঞ্জিনিয়ার বা সমমানের ঊর্ধ্বতন পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেসরকারি খাতের প্রার্থীদের ক্ষেত্রেও কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা এবং তার মধ্যে অন্তত ৩ বছর স্বনামধন্য প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন ব্যবস্থাপনা বা নেতৃত্বমূলক পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: মাসিক বেতন ১,৭৫,০০০ টাকা।

আবেদনের নিয়ম

প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় সাম্প্রতিক ছবি, স্বাক্ষর, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট এবং সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের স্ক্যান কপি আপলোড করতে হবে।

আবেদন ফি: ৩,০০০ টাকা।

আবেদনের শেষ তারিখ: ১৫ এপ্রিল ২০২৬।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...