ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত শূন্য ৯টি পদে ১৯৭ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১০ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ৯ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর
পদসংখ্যা: ৯টি
লোকবল নিয়োগ: ১৯৭ জন
পদের নাম: সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর-
পদসংখ্যা: ১টি
বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি
পদের নাম: ধর্মীয় শিক্ষক (ইসলাম
পদসংখ্যা: ১টি
বেতন: ৯৭০০-২৩৪৯০ (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা: ফাজিল পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা/ কোরআনে হাফেজ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (মেরিন)
পদসংখ্যা: ১টি
বেতন: ৯৭০০-২৩৪৯০ (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে।
পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ১৩টি
বেতন: ৯৭০০-২৩৪৯০ (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতাসম্পন্ন। ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৯টি
বেতন: ৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: ফায়ার ফাইটার (পুরুষ ও মহিলা)
পদসংখ্যা: ১৬৫টি
বেতন: ৯০০০-২১৮০০ (গ্রেড-১৭)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
শারীরিক যোগ্যতা (ফায়ারফাইটার পদের জন্য)
পুরুষ: উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি, বুক ৩২ ইঞ্চি এবং শারীরিক গঠন ত্রুটিমুক্ত।
মহিলা: উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৩ ইঞ্চি, বুক ৩০ ইঞ্চি।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে।
পদের নাম: নার্সিং অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ২টি
বেতন: ৯০০০-২১৮০০ (গ্রেড-১৭)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৪টি
বেতন: ৮২৫০-২০০১০ (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: সহকারী হোজ রিপেয়ারার
পদসংখ্যা: ১টি
বেতন: ৮২৫০-২০০১০ (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা
বয়সসীমা: ১ এপ্রিল ২০২৬ তারিখে ১, ২, ৩, ৪, ৫, ৮ ও ৯ নং পদের আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। ৬ ও ৭ নং পদের জন্য ১ এপ্রিল ২০২৬-এ বয়সসীমা ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৯ মে, ২০২৬
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

