দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপের প্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অপারেশন বিভাগে (কিচেন হুড ও গিজার) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ২৩ এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠান নির্ধারিত বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করবেন।
নিয়োগের সংক্ষিপ্ত তথ্য:
প্রতিষ্ঠান: আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড
পদ: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার
বিভাগ: অপারেশন (কিচেন হুড ও গিজার)
পদসংখ্যা: নির্দিষ্ট নয়
চাকরির ধরন: পূর্ণকালীন (ফুলটাইম)
কর্মস্থল: ঢাকা
আবেদনের সময়সীমা: ২৩ এপ্রিল ২০২৬ থেকে ৩০ এপ্রিল ২০২৬
যোগ্যতা ও অভিজ্ঞতা:
প্রার্থীদের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কিচেন হুড ও গিজার পণ্য সম্পর্কে ভালো ধারণা থাকা আবশ্যক। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়স কমপক্ষে ২৮ বছর হতে হবে। নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
বেতন ও সুযোগ-সুবিধা:
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া মোবাইল বিল, গ্র্যাচুইটি, বিমা, প্রভিডেন্ট ফান্ড, বছরে বেতন বৃদ্ধি, সপ্তাহে দুই দিন ছুটি (শুক্র ও শনিবার), দুপুরের খাবারের ব্যবস্থা এবং বছরে দুটি উৎসব বোনাসসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদন লিংক অফিসিয়াল নোটিশে উল্লেখ রয়েছে। বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


বাংলাদেশ ব্যাংকের অধীনে নিয়োগ, এসএসসি পাসেও আবেদন