১৫ নভেম্বর ১৯৪৫ : চিন্তাবিদ মুফতি ফজলুল হক আমিনীর জন্ম। ঢাকার জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালের ১২ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
১৫ নভেম্বর ১৯৫৪ : লোকসংগীতশিল্পী ও বংশীবাদক বারী সিদ্দিকীর জন্ম। তিনি ‘শুয়াচান পাখি’ ও ‘আমার গায়ে যত দুঃখ সয়’ গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৭ সালের ২৪ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
১৫ নভেম্বর ২০২১ : কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মৃত্যু। বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী কথাসাহিত্যিক হিসেবে পরিচিত হাসান আজিজুল হক ছোটগল্প, উপন্যাস ও প্রবন্ধ রচনা করেছেন। একুশে পদকসহ নানা সম্মাননা পান তিনি। অবিভক্ত ভারতের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন তিনি।
১৬ নভেম্বর ২০১৭ : ভাষা আন্দোলনের প্রবীণ কর্মী আ জা ম তকীয়ুল্লাহর মৃত্যু। তিনি ভাষাবিজ্ঞানী ড. মুহম্মদ শহীদুল্লাহর চতুর্থ ছেলে। তিনি ‘প্রমিত বাংলা বর্ষপঞ্জি’ প্রণয়ন করেন। তাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়। ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।
১৬ নভেম্বর ১৯৩৬ : চলচ্চিত্র প্রযোজক মাসুদ করিমের জন্ম। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ১৯৯৬ সালের ১৬ নভেম্বর কানাডায় তিনি মৃত্যুবরণ করেন।
১৬ নভেম্বর ২০১২ : চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্তের মৃত্যু। চলচ্চিত্রের পোস্টার আঁকার মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদক লাভ করেন। দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি।
১৭ নভেম্বর ১৯৫২ : উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার জন্ম। বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবিসহ বিভিন্ন ভাষায় গান গেয়ে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তিনি স্বাধীনতা পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা লাভ করেছেন। সিলেটে জন্মগ্রহণ করেন তিনি।
১৭ নভেম্বর ১৯৭৬ : মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যু। কৃষক, শ্রমিক ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আওয়ামী মুসলিম লীগ ও ন্যাশনাল আওয়ামী পার্টি প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন। ১৯৭৬ সালে ফারাক্কা লং মার্চের নেতৃত্বও দেন তিনি। সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
১৮ নভেম্বর ২০২০ : কবি, গীতিকার ও আবৃত্তিশিল্পী আহমদ বাসিরের মৃত্যু। সাহিত্যচর্চার পাশাপাশি দৈনিক আমার দেশ পত্রিকায় সাংবাদিকতা করেছেন। নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম দেলিয়াই গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
১৯ নভেম্বর ১৯৮৮ : চিত্রশিল্পী ও কেন্দ্রীয় শহীদ মিনারের নকশাকার হামিদুর রহমানের মৃত্যু। তিনি একুশে পদক লাভ করেন। তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন ।
১৯ নভেম্বর ১৯৮৯ : মুক্তিযোদ্ধা এমএ জলিলের মৃত্যু। মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পাকিস্তানের ইসলামাবাদে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
১৯ নভেম্বর ২০০৭ : সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর মৃত্যু। বাপ্পা মজুমদারের সঙ্গে গড়ে তোলেন জনপ্রিয় ব্যান্ড দলছুট। ‘আমি তোমাকেই বলে দেব’, ‘গাড়ি চলে না’, ‘বায়োস্কোপ’ ও ‘কোন মিস্তিরি নাও বানাইছে’ তার পরিচিত গান। হবিগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি।
১৯ নভেম্বর ১৮৩১ : ব্রিটিশবিরোধী বিপ্লবী মীর নিসার আলী শহীদ হন। জমিদার ও ব্রিটিশ শাসকদের শোষণ-নিপীড়নের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করেন তিনি। ১৮৩১ সালে নারকেলবাড়িয়ায় বাঁশ ও কাদা দিয়ে নির্মাণ করেন ঐতিহাসিক বাঁশের কেল্লা। ১৯ নভেম্বর ব্রিটিশ বাহিনীর আক্রমণে বাঁশের কেল্লা ধ্বংস হয় এবং তিতুমীরসহ বহু বিপ্লবী শহীদ হন।
২০ নভেম্বর ১৯৬৮ : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্ম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন।
২০ নভেম্বর ১৯৯৯ : কবি বেগম সুফিয়া কামালের মৃত্যু। তিনি সাহিত্যচর্চার পাশাপাশি নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রাখেন। বরিশালের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
গ্রন্থনা : সাহিত্য সাময়িকী টিম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


