ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১
ফাইল ছবি

ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় সৌদি বিমান হামলায় অন্তত ৪১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ শিশু ও সাত নারী রয়েছেন। আহত হয়েছেন আরো ২৮ জন। সানা, তায়েজ, সা’দা, লাহিজ ও হাজ্জা প্রদেশে এসব হামলা চালানো হয়।

সাম্প্রতিক সৌদি হামলায় এ পর্যন্ত ৪৩৮ জন নিহত এবং ৯২৪ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযান ও অবরোধ শুরুর মধ্য দিয়ে সংঘাতের সূত্রপাত।

এদিকে, ইয়েমেনের কৌশলগত লোহিত সাগরীয় হুদাইদাহ বন্দরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে হথিরা। এ হামলাকে ‘কাপুরুষোচিত ও অপরাধমূলক উসকানি’ আখ্যা দিয়ে সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।

শুক্রবার এক বিবৃতিতে হুথিদের পরিবহন ও গণপূর্ত মন্ত্রণালয় হামলার জন্য সৌদি সরকারকে দায়ী করে বলেছে, এর ফলে দেশটির মানবিক ও অর্থনৈতিক সংকট আরো ভয়াবহ হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতাও এ ধরনের হামলাকে উৎসাহিত করছে বলে অভিযোগ করেছে তারা।

সূত্র: প্রেস টিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...