২১ জুলাই, ১৯৪৭ : ১৯৪৭ সালের ২১ জুলাই মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় বাংলার প্রথম সচিত্র মুসলিম নারী সাপ্তাহিক ‘বেগম’ প্রকাশিত হয়।
২১ জুলাই, ১৬৫৮ : ১৬৫৮ সালের ২১ জুলাই প্রথমবারের মতো মোগল যুবরাজ আওরঙ্গজেব আলমগীর দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
২১ জুলাই, ১৯৭৬ : ১৯৭৬ সালের ২১ জুলাই সামরিক আদালতের রায়ে কর্নেল আবু তাহেরের ফাঁসি কার্যকর করা হয়।
২৮ জুলাই, ২০২৪ (রবিবার) : কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে ডিবি হেফাজতে নেওয়া হয়। একই দিন ডিবি কার্যালয় থেকে ছয় সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের ভিডিও বার্তা প্রকাশিত হলে মুক্ত থাকা সমন্বয়করা সেটিকে জোরপূর্বক আদায় করা বলে প্রত্যাখ্যান করেন এবং মধ্যরাতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আন্দোলনকে ঘিরে সংঘাতে এ পর্যন্ত ১৪৭ জন নিহত হয়েছেন। মোবাইল ইন্টারনেট ১০ দিন পর সচল হয়।
২৯ জুলাই, ২০২৪ (সোমবার) : ১৪ দলের বৈঠকে জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। একই দিনে ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়কের মুক্তি দাবিতে হাইকোর্টে রিট করা হয়; আদালত সমন্বয়কদের ছবি প্রকাশকে ‘জাতির সঙ্গে মশকরা’ বলে মন্তব্য করেন। এদিকে ৯ দফা দাবিতে আন্দোলন অব্যাহত থাকে এবং সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লাল কাপড় ধারণ কর্মসূচি ঘোষণা করে।
৩০ জুলাই, ২০২৪ (মঙ্গলবার) : সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোকের পরিবর্তে সামাজিক যোগাযোগমাধ্যম লাল প্রোফাইল ছবিতে সয়লাব হয়ে ওঠে। এদিন হত্যার বিচার দাবিতে মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ অনুষ্ঠিত হয়, জাতিসংঘের মহাসচিব নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৯ দফা দাবিতে দেশব্যাপী ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
গ্রন্থনা : আহমাদ ফাহমি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

