ভাঙ্গুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক কারাগারে

ভাঙ্গুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক কারাগারে

পাবনার ভাঙ্গুড়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

অভিযুক্ত রিন্টু (১৯) রোববার বিকেলে পৌরশহরের ভদ্রপাড়া রেললাইনপাড়ার এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওই যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় ক্ষুব্ধ জনতা। ওই এলাকার রব্বান আলীর ছেলে সে। এ ঘটনায় থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে ভুক্তভোগী শিশুটি নিজ বাড়ির আঙিনায় খেলছিল। এসময় প্রতিবেশী রিন্টু শিশুটিকে তার বাড়িতে ডেকে নিয়ে ঘরের মধ্যে পরনের হাফপ্যান্ট খুলে ধর্ষণ চেষ্টা চালায়। এমন সময় শিশুটির মা মেয়েকে খুঁজতে সেখানে গেলে অভিযুক্ত দৌঁড়ে পালিয়ে যায়। পরে বিকেল ৪ টার দিকে তাকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করলে স্থানীয়দের কাছে ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করে সে। এসয় স্থানীয় ক্ষুব্ধ জনতা তাকে পিটুনি দিয়ে পুলিশের নিকট সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করে ওসি মো. শাফিউল আযম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রিন্টু ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা করেছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন