নতুন করে হামলা হলে কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার ইরানের

নতুন করে হামলা হলে কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার ইরানের
ছবি: সংগৃহীত

ভবিষ্যতে ফের হামলা হলে আরো কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরানি সেনাবাহিনী। এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, তারা আগের চেয়েও বেশি সতর্ক এবং শত্রুদের যেকোনো হুমকি ও ষড়যন্ত্রের মোকাবিলা করতে প্রস্তুত।

আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এই বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, সেনাবাহিনী ইরানের স্বাধীনতা ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করে যাবে এবং শত্রুদের আগ্রাসনের বিরুদ্ধে আরো কঠোর জবাব দেবে।

বিজ্ঞাপন

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, ইসরাইল লেবাননে হামলা বন্ধ না করা পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো চুক্তি সম্ভব নয়। রোববার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে খামেনি লেখেন, ‘যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসান ঘটাতে যেকোনো চুক্তির প্রধান শর্ত হিসেবে লেবাননের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং জায়নবাদী শাসনের আগ্রাসন সম্পূর্ণ ও নিঃশর্তভাবে বন্ধ করার বিষয়টিকে নির্ধারণ করেছে ইরান।’

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন