জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) ২০২৬-২৭ সালের জন্য বিশ্ব স্মরণ দিবসের তালিকায় দুজন বিশিষ্ট ইরানি ব্যক্তির নাম নিবন্ধন করেছে।
সমরকন্দে অনুষ্ঠিত সাধারণ সভায় ইউনেস্কো ২০২৬-২৭ সালের জন্য বিশ্ব স্মরণ দিবসের তালিকায় দুজন বিশিষ্ট ইরানি ব্যক্তিত্ব বায়েজিদ বাসতামি এবং আল্লামা সাইয়্যেদ মোহাম্মদ হোসেইন তাবাতাবাইর নাম নিবন্ধিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি সংলাপ, যুক্তিবাদ এবং বিশ্বব্যাপী সুফিবাদ প্রচারে ইরানি-ইসলামি সভ্যতার ভূমিকার একটি নিশ্চিতকরণ।
আর্মেনিয়া, তাজিকিস্তান ও তুরস্কের সমর্থনে বিখ্যাত ইরানি সুফি বায়েজিদ বোস্তামির ১,১৫০তম মৃত্যুবার্ষিকী উদ্যাপন এবং আজারবাইজান প্রজাতন্ত্র, ইরাক ও পাকিস্তানের সমর্থনে আল্লামা তাবাতাবাইয়ের বৈজ্ঞানিক জীবনের শতবর্ষ উদ্যাপনের অনুমোদন দিয়ে ইউনেস্কো ইরানি চিন্তাধারার বিশ্বব্যাপী অবস্থান তুলে ধরে।
প্রেম, সহনশীলতা ও জীবনব্যাপী শিক্ষার প্রতীক বায়েজিদ বোস্তামি এবং ইসলামি ও পাশ্চাত্য দর্শনের সংযোগকারী ভাষ্যকার দার্শনিক তাবাতাবাই উভয়ই হলেন এমন ব্যক্তিত্ব, যাদের চিন্তাভাবনা মানবতার সাংস্কৃতিক মিলনে অবদান রেখেছে।
রাবিয়া বলখী, আয়াতুল্লাহ মোহাম্মদ এবং তুর্কি কবি বাকির স্মরণসভা রেকর্ড করার ক্ষেত্রেও ইরান সক্রিয় ভূমিকা পালন করেছিল।
পার্স টুডে অবলম্বনে গুলবার গালিব
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

