ব্যাংককে চিকিৎসাধীন চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের খোঁজখবর নিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান।
মঙ্গলবার (১২ মে ) ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
পাশাপাশি তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়েও খোঁজ নেন। এ সময় আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
এমবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

