এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি: তাজুল ইসলাম

এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি: তাজুল ইসলাম

শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস প্রসঙ্গে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে এক পোস্টে তিনি বলেন, মন্তব্য নিষ্প্রয়োজন। নিজের চোখেই দেখে নিন। এই কল রেকর্ড উদ্ধার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা। এটা ট্রেলার মাত্র। অনেক কিছু এখনো বাকি। অপেক্ষায় থাকুন।

বিজ্ঞাপন

বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি এমন নির্দেশনার একটি অডিও কল যাচাই করে বিষয়টি প্রকাশ্যে আনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন