মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে বুধবার রাত ৯টা ১০ মিনিটে দেশে ফিরেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

এ সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। বাংলাদেশ ও মালয়েশিয়া পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় সই হয়।

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)। বুধবার কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ নেন তিনি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় কনগ্লোমারেট সানওয়ে গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার জেফ্রি চিয়া সাক্ষাৎ করেন কুয়ালালামপুরের একটি হোটেলে। এর আগের দিন প্রধান উপদেষ্টা কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আয়োজিত নৈশভোজে যোগ দেন।

গত সোমবার প্রধান উপদেষ্টা ড. ইউনূস মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছালে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। এ সময় ড. ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার অফিসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানান। পরে ড. ইউনূস আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। গত মঙ্গলবার কুয়ালালামপুরের পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্ন ভোজে অংশ নেন ড. মুহাম্মদ ইউনূস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন