ইসির প্রতি মানুষের কৃতজ্ঞতা

বাগেরহাটের আসন কমিয়ে বাড়ানো হয় গাজীপুর

বাগেরহাটের আসন কমিয়ে বাড়ানো হয় গাজীপুর

গাজীপুরে নতুন আসন বাড়ানোর সিদ্ধান্তে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাতে গিয়ে দাবি-আপত্তির শুনানিতে স্থানীয় প্রতিনিধিদের মুখে প্রশংসার ঝড়। ক্ষুদ্র অভিযোগ থাকলেও সেগুলো উপেক্ষা করে সময়োপযোগী সিদ্ধান্তের জন্য ইসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঢাকা অঞ্চলের শুনানি চলছে। এতে গাজীপুরের প্রতিনিধিরা দাবি-আপত্তির শুনানিতে এসে ছোটখাটো অভিযোগ থাকলেও তা উপেক্ষা করে ইসির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

শুনানিতে বিএনপি নেতা একেএম ফজলুল হক মিলন বলেন, আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল গাজীপুরে আসন বাড়ানোর। সিইসি ও অন্য যে নির্বাচন কমিশনার বর্তমানে রয়েছেন, তারা অতীতের যেকোনো সময়ের চেয়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতায় আপনার এক নম্বরে রয়েছেন। বেশি প্রশংসা করব না। আপনারা গাজীপুরবাসীর প্রতি যে বদান্যতা দেখিয়েছেন তাতে আমরা কৃতজ্ঞ, সময়যোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন।’ সুষ্ঠু নির্বাচনের জন্য যেকোনো ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

মিলন বলেন, ‘আপনাদের পাশে থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যেকোনো আন্দোলন, সংগ্রাম বলেন ন্যায়সঙ্গত বিষয়ে সাড়া দেব। অধিকার আদায়ে ইসিকে সহায়তা করব।

গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটির প্রস্তাব করা হয়। আর গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে করা হয় ছয়টি। বাগেরহাটবাসী আসন কমানোর ইসির কঠোর সমালোচনা করলেও উল্টোচিত্র গাজীপুরবাসীর।

মঙ্গবার ঢাকা অঞ্চলের দাবি-আপত্তির শুনানি চলছে। এদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানিকগঞ্জ-১, ২, ৩; মুন্সিগঞ্জ ১, ২, ৩; গাজীপুর ১, ২, ৬; নরসিংদী-৩, ৪, ৫, নারায়ণগঞ্জ-৩, ৪, ৫; আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ঢাকা-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১০, ১৪, ১৫, ১৬, ১৮ ও ১৯ আসনের শুনানি হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন