বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা সোমবার রাত ঢাকায় পৌঁছেছেন। ঢাকার নেপাল দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নেপালের পররাষ্ট্রমন্ত্রী ও তার প্রতিনিধিদল ঢাকায় আসছেন। বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম এবং ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছিলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর এটি ছিল প্রথম সাধারণ নির্বাচন।
নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ আসন নিয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। দ্বিতীয় সর্বোচ্চ আসন পায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।
একই দিনে এই নির্বাচনের পাশাপাশি ‘জুলাই সনদ’ নিয়ে একটি সাংবিধানিক গণভোটও অনুষ্ঠিত হয়।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

