আমার দেশ সম্পাদকের মায়ের ইন্তেকালে ধর্ম উপদেষ্টার শোক

আমার দেশ সম্পাদকের মায়ের ইন্তেকালে ধর্ম উপদেষ্টার শোক

দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন।

রোববার এক শোকবার্তায় তিনি বলেন, ‘পবিত্র আশুরার দিনে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সফর শেষ করেছেন অধ্যাপিকা মাহমুদা বেগম। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

বিজ্ঞাপন

অধ্যাপিকা মাহমুদা বেগম ছিলেন একজন মহান শিক্ষক, ন্যায়নিষ্ঠ আদর্শ মা ও ধর্মপ্রাণ সম্ভ্রান্ত মুসলিম নারী।

আল্লাহ এ মহিয়সী নারীকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সবাইকে শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করুন।

এর আগে রোববার ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে অধ্যাপিকা মাহমুদা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

তিনি একমাত্র ছেলে মাহমুদুর রহমান, পুত্রবধু ফিরোজা মাহমুদ এবং ছোট বোন মনিরা মাহমুদাসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।

গত সপ্তাহে দৈনিক আমার দেশ কার্যালয়ে আয়োজিত দোয়া অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা অংশ নিয়ে মাহমুদুর রহমানের মায়ের জন্য দোয়া করেন।

এদিকে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আকতার গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রাণিসম্পদ উপদেষ্টা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন