প্রশাসক নিয়োগে জেলা পরিষদে গতিশীলতা এসেছে: সংসদে স্থানীয় সরকার মন্ত্রী

প্রশাসক নিয়োগে জেলা পরিষদে গতিশীলতা এসেছে: সংসদে স্থানীয় সরকার মন্ত্রী

প্রতিটি উপজেলায় একজন করে উপজেলা ক্রীড়া অফিসার এবং প্রতিটি উপজেলায় ৮টি ইভেন্টে ২৪ জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

নেওয়াজ হালিমা আরলীর প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ৪৯৫টি উপজেলায় একজন করে মোট ৪৯৫ জন উপজেলা ক্রীড়া অফিসার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিটি উপজেলায় ৮টি ইভেন্টের প্রতিটির জন্য ৩ জন করে (প্রতি উপজেলায় ২৪ জন) মোট ১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য মোসা. নাজমুন নাহারের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, বেকার যুবদের সঠিক সংখ্যা গণনার জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন এ পর্যন্ত কোনো পৃথক জরিপ কার্যক্রম পরিচালিত হয়নি। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ।

শেখ মুজিবুর রহমান ইকবালের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ উন্নয়নের জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণের লক্ষ্যে বর্তমানে ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাইয়ের কার্যক্রম চলমান রয়েছে। প্রকল্পটি অনুমোদিত হওয়ার পরই মাঠগুলোর উন্নয়নের কাজ শুরু হবে।

মাদরিয়া মমতাজের প্রশ্নের জবাবে আমিনুল হক জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি ইতিমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনটি অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতোমধ্যে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে সংঘবদ্ধ চক্রের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংরক্ষিত আসনের সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে সংসদ কাজে রাষ্ট্রপতির কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান জানান, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের অনুমোদিত ১০১টি পদের মধ্যে বর্তমানে ৪১টি এবং আপন বিভাগে ২৩৮টি পদের মধ্যে ৯৯টি পদ শূন্য রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন