ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পদোন্নতিপ্রাপ্ত ১০ জন সহকারী পুলিশ কমিশনারকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা।
সোমবার ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের এই র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, পদোন্নতি কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন এবং নতুন দায়িত্ব পালনের সুযোগ। সততা, নিষ্ঠা ও পেশাদারির সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি জনসেবায় আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
এ সময় অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ ওসমান গণি, পিপিএমসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


