সমুদ্র নিরাপত্তা ও নীল অর্থনীতিতে যৌথ উদ্যোগ নেবে নৌবাহিনী

সমুদ্র নিরাপত্তা ও নীল অর্থনীতিতে যৌথ উদ্যোগ নেবে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা সুসংহত করা এবং নীল অর্থনীতির (ব্লু ইকোনমি) সম্ভাবনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা জোরদার ও যৌথ উদ্যোগ গ্রহণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ নৌবাহিনী।

সোমবার নৌ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বিজ্ঞাপন

নৌপরিবহন অধিদপ্তরের পক্ষে সংস্থার মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী এবং বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে ডিরেক্টর অব নেভাল অপারেশনস নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌপ্রধান (অপারেশনস) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেকসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নৌপরিবহন অধিদপ্তরের পক্ষে চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন মো. গিয়াসউদ্দীন আহমেদ, চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমান এবং ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার ও এক্সামিনার মোহাম্মদ ওবায়েদ উল্লাহ ইবনে বশির উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ সমঝোতা স্মারকের ফলে দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তিগত সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে বিভিন্ন যৌথ উদ্যোগ বাস্তবায়নের পথ উন্মুক্ত হলো।

বক্তারা আরো উল্লেখ করেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের সর্বভৌম সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সমন্বিত প্রয়াস অত্যন্ত গুরুত্ব বহন করে। এই যৌথ উদ্যোগের মাধ্যমে নৌবাহিনীতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রযুক্তিগত গবেষণায় নতুন মাত্রা যোগ হওয়ার পাশাপাশি দুই প্রতিষ্ঠানের কাজের সমন্বয় আরো গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন