আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভাষা সৈনিক আহমদ রফিক আর নেই

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ভাষা সৈনিক আহমদ রফিক আর নেই

রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে মারা যান তিনি।

বিজ্ঞাপন

আহমদ রফিক ১৯২৯ সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। তিনি লেখালেখি, গবেষণা ও সংস্কৃতিচর্চায় জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন। পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননা।

দুই বাংলায় রবীন্দ্রচর্চায় তার অবদান অনন্য; কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট তাকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি দেয়। ২০০৬ সালে স্ত্রী মারা যাওয়ার পর নিঃসন্তান অবস্থায় নিউ ইস্কাটনের একটি ভাড়া বাসায় একাই জীবনযাপন করতেন।

জানা গেছে, কিডনির সমস্যার পাশাপাশি সাম্প্রতিক সময়ে একাধিকবার মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি। গত ১১ সেপ্টেম্বর রাজধানীর ল্যাবএইড হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। গত রোববার তাকে বারডেমে স্থানান্তর করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন