আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্মার্টসয়েল এআই

বাংলাদেশি তরুণ নাইমুরের চীনা আইটেক এ্যাওয়ার্ড অর্জন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশি তরুণ নাইমুরের চীনা আইটেক এ্যাওয়ার্ড অর্জন

চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত ১৩তম চাওইয়াং ইন্টারন্যাশনাল ট্যালেন্ট উদ্যোক্তা সম্মেলন (আইটেক ২০২৫) এ ট্যালেন্ট এ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলাদেশি আইটি বিশেষজ্ঞ ও উদ্যোক্তা নাইমুর রহমান।

বুধবার তিনি বিশ্বব্যাপী প্রেস্টিজিয়াস এ পুরস্কার গ্রহণ করেন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এ আই) এগ্রিটেক স্টার্টআপ স্মার্টসয়েল এআই এর ফাউন্ডার এবং সিইও।

বিজ্ঞাপন

বেইজিং চাওইয়াং সরকারের তত্ত্বাবধানে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত উদ্যোক্তা, বিনিয়োগকারী ও সরকারি প্রতিনিধিদের মধ্যে থেকে স্মার্টসয়েল এআইকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। সম্মাননার পাশাপাশি বিজয়ী হিসেবে বাংলাদেশের নাইমুর রহমান ও তার দল পেয়েছেন ৩৫ লাখ টাকা সমমানের ২ লাখ চাইনিজ আরএমবি মুদ্রা বা প্রাইজমানি।

তার উদ্ভাবিত WWW.SMARTSOILAI.COM এ্যাপের মাধ্যমে ছোট ও মাঝারি কৃষকদের জন্য কৃষি সিদ্ধান্ত গ্রহণকে সহজ, সাশ্রয়ী ও তথ্যভিত্তিক করা হয়েছে। এ প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট রিমোট সেন্সিং, আইওটি প্রযুক্তি দ্বারা তৈরি পোর্টেবল এআই সয়েল টেস্টিং ডিভাইসের এর সমন্বয় ঘটানো হয়েছে।

এর মাধ্যমে কৃষকেরা মাটির গুণগত মান সম্পর্কে দ্রুত ও নির্ভুল তথ্য পাচ্ছে, যা ফসল নির্বাচন, সার ব্যবস্থাপনা এবং রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নাইমুর রহমান ও তার দলের আইটেক ২০২৫ এর ট্যালেন্ট এ্যাওয়ার্ড ছাড়াও তার উদ্ভাবিত SMARTSOIL AI ইতোমধ্যে উইনার অব ভেঞ্চার বিল্ডার্স ২০২৫ (৩০ হাজার চাইনিজ মুদ্রা সমমান পুরস্কার ), ইউনেস্কো ও সিংহুয়া বিশ্ববিদ্যালয় আয়োজিত ইউথ ক্লাইমেট এ্যাকশন এন্ড ডিজাস্টার রেসিলিয়েন্স চ্যালেঞ্জসহ একাধিক আন্তর্জাতিক ও সরকারি পর্যায়ের স্বীকৃতি অর্জন করে বিশ্বব্যাপী সবার নজর কেড়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন