ভেজাল গুড়ের কারখানায় অভিযান, ৩ হাজার কেজি গুড় জব্দ

ভেজাল গুড়ের কারখানায় অভিযান, ৩ হাজার কেজি গুড় জব্দ

নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার কেজি মানবদেহের জন্য ক্ষতিকর গুড় জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা গুড় জনসমক্ষে ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

বুধবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে স্থানীয় হুসেন আলীর গুড় তৈরির কারখানায় মানবদেহের জন্য ক্ষতিকর ও ভেজাল প্রায় ৩ হাজার কেজি গুড় পাওয়া যায়।

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানার মালিক হুসেন আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা ভেজাল গুড় বিধি অনুযায়ী জনসমক্ষে বিনষ্ট করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন