বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে মাত্র ৬৫ ভোটে পেছনে ফেলেছেন ডেমোক্র্যাট প্রার্থী স্কট কলম। ফলে নির্বাচনের ফল এখনো নির্ধারিত হয়নি।

বিজ্ঞাপন

প্রতিবেদন লেখা পর্যন্ত কলম পেয়েছেন ৪ লাখ ৬২ হাজার ৮৫৭ ভোট। অন্যদিকে হাইড-স্মিথ পেয়েছেন ৪ লাখ ৬২ হাজার ৭৯২ ভোট। স্বতন্ত্র প্রার্থী টাই পিঙ্কিনস পেয়েছেন প্রায় ২০ হাজার ভোট।

প্রায় ৯৬ শতাংশ ভোট গণনা শেষ হলেও দুই প্রধান প্রার্থীর মধ্যে ব্যবধান খুব সামান্য থাকায় কাউকেই বিজয়ী ঘোষণা করা যাচ্ছে না।

মিসিসিপির পররাষ্ট্রমন্ত্রী মাইকেল ওয়াটসন এক বিবৃতিতে জানিয়েছেন, অঙ্গরাজ্যটির ৮২টি কাউন্টির মধ্যে ৭০টি তাদের অনানুষ্ঠানিক নির্বাচনী ফল রাজ্যের নির্ধারিত ব্যবস্থায় জমা দিয়েছে। নির্বাচনের দিন থেকে ১০ দিনের মধ্যে সব কাউন্টিকে চূড়ান্ত ফল তাঁর দপ্তরে পাঠাতে হবে।

ওয়াটসন জানান, ডাকযোগে পাঠানো প্রায় ৩ হাজার ৬০০টি অনুপস্থিত ভোট এখনো গ্রহণ করা হয়নি। এ ছাড়া হলফনামার মাধ্যমে দেওয়া কতগুলো ভোট যাচাই ও গণনার অপেক্ষায় রয়েছে, তা এখনো জানা যায়নি। আগামী ১০ দিনের মধ্যে এসব ভোটের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সূত্র: আলজাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন