আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঈদে গণমাধ্যমকর্মীদের ছুটি ৫ দিন করার দাবি বিএসআরএফের

স্টাফ রিপোর্টার

ঈদে গণমাধ্যমকর্মীদের ছুটি ৫ দিন করার দাবি বিএসআরএফের

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে (গণমাধ্যমে) ৫ দিন ছুটি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।

রোববার (০৮ মার্চ) বিএসআরএফ এর সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল এক বিবৃতিতে এ দাবি জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে জানানো হয়েছে, এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ ছুটি পাচ্ছেন। পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু আগামী ১৭ মার্চ থেকে, টানা ৭ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ২৩ মার্চ। কিন্তু ঈদে সংবাদপত্রে মাত্র ৩ দিনের ছুটি দেওয়া হয়, যা বৈষম্যমূলক।

তারা বলেন, এই সময়ে (ঈদের ছুটিতে) কোনো হকারও পত্রিকা বিক্রি করবেন না। তাই আসন্ন ঈদুল ফিতরে সংবাদপত্র ৫ দিন বন্ধ রাখার জন্য নোয়াবের কাছে দাবি জানান তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...