
তুরস্কে ১৫ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা
১৫ বছরের কম বয়সি শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে তুরস্ক। গত শনিবার দেশটির সরকার এ-সংক্রান্ত আইন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। আগামী ১ নভেম্বর থেকে আইনটি কার্যকর হবে। বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সসীমা কঠোর করার উদ্যোগের মধ্যে নতুন এই পদক্ষেপ নিল তুরস্ক























