সংসদে প্রধানমন্ত্রী

একটি বিশেষ দেশকে সুবিধা দিতেই চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

একটি বিশেষ দেশকে সুবিধা দিতেই চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি বিশেষ দেশকে সুবিধা দিতেই চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল। তাছাড়া শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করা হয়েছিল সেই দেশকে সুবিধা দিতেই। বুধবার জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।

সংসদে বক্তব্যের শুরুতেই শাপলা শহীদদের স্মরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমি বিরোধী দলের ভাইদেরও অভিনন্দন জানাই। কেননা তারা আমাদের ফ্যামিলি কার্ডের প্রকল্পকে সমর্থন করেছেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ভবিষ্যতে যদি আমরা স্বৈরতন্ত্রকে রুখতে চাই তাহলে আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সক্ষমতা অর্জন করতে হবে।

এর আগে তারেক রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধের সময়ে অগণিত মানুষ গণহত্যার শিকার হয়েছেন। কিন্তু দুঃখের বিষয় যে, দেশ স্বাধীন হওয়ার পর যাদের দায়িত্ব ছিলো মুক্তিযুদ্ধ করে যারা শহীদ হয়েছেন তাদের একটি নিরপেক্ষ পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা। একটি সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা তারা সেই সময়ে তৈরি করেনি বরং এর তালিকা তৈরি করতে গিয়ে তারা রাজনীতি টেনে নিয়ে আসছিল। পরবর্তীতেও তালিকা তৈরিতে নানা সমস্যা তৈরি করা হয়েছে। অথচ এই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়েই আমরা অর্জন করেছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...