গ্যাস সংকটের স্থায়ী সমাধানের দাবিতে সিপিবির মানববন্ধন

গ্যাস সংকটের স্থায়ী সমাধানের দাবিতে সিপিবির মানববন্ধন
ছবি: আমার দেশ

শিল্পকারখানা রক্ষায় গ্যাস সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে তিতাস গ্যাস অফিসের সামনে মানববন্ধন করেছে তারা।

বিজ্ঞাপন

এ সময় তারা বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করেছে, সেখানে লেখা আছে—‘গ্যাস চুরি ও অব্যবস্থাপনা দূর করো’ এবং ‘মানসম্পন্ন সিলিন্ডারে সঠিক ওজন ও ন্যায্যমূল্যে গ্যাস দাও’।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন